চার মাস পর কারামুক্ত হয়েছেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় জেলগেটে তার পরিবারের সদস্যরা ছাড়াও যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে উত্তরায় তার বোনের বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। ২৮ অক্টোবরের নাশকতা মামলাসহ তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।